উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে নবীনবরণ

3

উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের উদ্যোগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কান্তি দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সহকারী কলেজ পরিদর্শক আবুল কাশেম মো. ফজলুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে নিলুমণি শর্মা, মোহাম্মদ হারুনর রশিদ, জালাল আহমদ এবং অফিস সহকারী মুন্সি আবদুর রব। নবীন ছাত্রছাত্রীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদমান ও মিফতাহুল জান্নাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক গিয়াস উদ্দীন চৌধুরী ও মুশফিকা ইকফাত। বিজ্ঞপ্তি