উত্তর মাদার্শায় তারেক রহমানের বক্তব্য প্রচার

1

দীর্ঘ দুই দশক পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারটি এখন ছড়িয়ে পড়েছে গ্রামগঞ্জে। ঐতিহাসিক সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নে প্রচার করেন জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ এর চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র যুগ্ম আহব্বায়ক মো. রিয়াজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী থেকে চারবারের সংসদ সদস্য সাবেক হুইপ আলহাজ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা কারানির্যাতিত ব্যারিস্টার সাকিলা ফারজানা, উত্তর জেলা যুবদলের প্রচার সম্পাদক একরাম হোসেন চৌধুরী, সাবেক আবুধাবি বিএনপির সভাপতি মো. আব্দুর শুক্কুর, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. দেলোয়ার হোসেন, মাদার্শা বিএনপি নেতা মো. ইলিয়াস, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, উত্তর মাদার্শা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়ন বিএনপি নেতা মো. আলমগীর, ইউনিয়ন বিএনপি নেতা মো. নাসের, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ, হাটহাজারী উপজেলা তরুণ দলের সভাপতি মো. আজগর হোসেন, কৃষকদল নেতা রিপন, স্বেচ্ছাসেবকদল নেতা শহিদুল্লাহ মনা, শ্রমিকদল নেতা মো. আইয়ুব, স্বেচ্ছাসেবকদল নেতা রফিক, শ্রমিকদল নেতা ইদ্রিস, ইউনিয়ন বিএনপি নেতা হাসানুজ্জামান জামাল, উপজেলা তরুণদলের সহ সাংগঠনিক সম্পাদক মো. নাঈম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, বিএনপি নেতা মো. সেকান্দর, মো. ইদ্রিস, মো. হারুন, বিএনপি নেতা মো. আলি, মো. মন্নান, শ্রমিক নেতা আশিক, ইউনিয়ন যুবনেতা সেকান্দর, মো. সাইফুল্লাহ, ছাত্রনেতা মো. মুন্না, মোজাম্মেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি