উত্তর পোমরায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

1

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জননী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পোমরা গ্রামে ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আহমদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক বখতিয়ার উদ্দিন জনির সঞ্চালনায় ২৯ নভেম্বর বাদে মাগরিব স্থানীয় মইনীয়া মাইজভান্ডারিয়া জামে মসজিদে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ড্রাইভারের পৃষ্ঠপোষকতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ড্রাইভার, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিচ মিয়া মেম্বার, জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক সওদাগর, সিএনজি চালক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন রনি। উপস্থিত ছিলেন বিএনপি নেতা তাজুল ইসলাম, মোহাম্মদ ইউছুফ, জহির আহমদ, ফজল আহমদ,দুলাল মিয়া, শাহ আলম, আবুল বশর, মো. পারভেজ, মো. বাদশাহ সহ বিভিন্ন ইউনিটের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,শ্রমিক দল, জিয়া মঞ্চের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ। মুনাজাত করেন মাওলানা সরোয়ার আলম। বিজ্ঞপ্তি