আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী এবং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার একটি মিছিল সিটি গেট সিডিএ ১নং রোড থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অলংকার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড, আকবর শাহ, আংশিক পাহাড়তলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন। বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি সাহেদ আকবর, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি নেতা কুতুব উদ্দীন চৌধুরী, যুবদল নেতা গিয়াস উদ্দীন টুনু, মীর জাহাঙ্গীর, জামাল কোম্পানি, নগর ছাত্র দলের যুগ্ম আহব্বায়ক নুর নবী মহরম, নগর যুবদল নেতা গাজী ফারুক হোসেন, মেসবাউদ্দীন চৌধুরী, আজিজ উদ্দীন চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, আনোয়ার হোসেন, নগর যুবদল নেতা ইকবাল হোসেন, মো. ইউনুছ, দেলোয়ার হোসেন ফরহাদ, মো. দেলোয়ার, মো. শামীম, মো. শাহাদাত, মো. মহিউদ্দীন ইমাম উদ্দীন তারেক, মো. সোহেল, মিজানুর রহমান রাজু মো. ডালিম, মো. সোহেল রানা মির্জা, নগর মহিলা দল নেত্রী মীম ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি











