ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সামাজিক ও মানবিক সংগঠন ঈদগাহ্ মানবিক ফাউন্ডেশনের ২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউসুফ আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটি অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতি মোহাম্মদ জুবাইর, সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি, সাংগঠনিক সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক বেলাল চৌধুরী ও রাশেদুল কবির রাহাতকে প্রচার সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। প্রজ্ঞাপনে সংগঠনের ২৫-২৬ সেশনের অনুমোদনকৃত কমিটির পদবী ব্যতিত বাকি সব পদে পূর্বের কমিটির নেতৃবৃন্দ স্ব-পদে বহাল রাখা হয়েছে।