ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

3

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গরিব ও মোধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছেন ঈদগাহ মানবিক ফাউন্ডেশন।
১৫ নভেম্বর দুপুরে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস সংলগ্ন মোহাম্মদীয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার প্রায় ১৫ জন গরীব ও মেধাবি শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠনের সাধারণ সম্পাদক ইসতিয়াক হাদি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুবায়ের, প্রচার সম্পাদক রেজাউল কবির রাকিব ও সমাজকল্যাণ সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যকরী পরিষদ কর্তৃক ঘোষিত শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির তৃতীয় বার বিতরণ এটি। আগামীতে পুরো উপজেলাজুড়ে এ কার্যক্রম পরিচালনা করা হবে।