ঈদগাঁওয়ে বাপা’র মতবিনিময় সভা

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন: জলাবদ্ধতা, শব্দ দূষণ, বায়ু দূষণ, বর্জ্য অপসারণ, জলাশয় ভরাট দখল, দূষণ, পলিথিনের ব্যবহার রোধের মাধ্যমে এতদঞ্চলের পরিবেশকে রক্ষা করতে হবে। এছাড়াও ডাস্টবিনের ব্যবহার, পাখিদের অভয়াশ্রমসহ উপজেলার সার্বিক পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) কমিটি। ২২ নভেম্বর সন্ধ্যায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরি হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ঈদগাঁও উপজেলা শাখার মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাপা উপজেলা সভাপতি সংগঠক কাফি আনোয়ারের সভাপতিত্বে ও পরিবেশকর্মী সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় জেলা বাপার সহ সভাপতি এমআর খোকন, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, শহর কমিটির সভাপতি ইরফান উল হাসান, জেলা কমিটির সদস্য কফিল উদ্দিন ও শহর কমিটির সহ সভাপতি আমান উল্লাহ আমান বক্তব্য রাখেন।