গত ১৫ নভেম্বর ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলকক্ষে গুণীজন সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ এর সভাপতি সৈয়দ মোহাম্মদ ওমর। প্রধান অতিথি ছিলেন লেখিকা শামীমা নাসরীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মোহাম্মদ তানভির মোহসীন, খাদিজা জুই। সহকারী প্রধান শিক্ষক বিপ্লব দাশের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক লিটন কুমার চৌধুরী। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক পূর্ণিমা ঘোষ, নাছিরুল আলম চৌধুরী, তনিমা বড়ুয়া, এস এম গোলাম মোন্তফা, জোবাইদা বেগম, মঈন উদ্দীন খান। পরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উর্বশী চক্রবর্ত্তীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গান, কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করে হুমাইরা খানম নূরী, দীপামনি শীল, চন্দ্রিমা শীল, উম্মে জাহান ইসপা, তাসফিয়া আকতার, তামান্না, জান্নাতুন নুর তৈয়বা, অন্বেষা দাশ, তাসনিয়া আকতার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাদল কান্তি নাথ। বিজ্ঞপ্তি











