ইউসিটিসি এমবিএ এসো’র পিকনিক

2

ইউসিটিসি এমবিএ এসোসিয়েশনের উদ্যোগে গত শুক্রবার পিকনিক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়ে সারাদিনব্যাপী এই পিকনিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।
উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডেপুটি রেজিস্ট্রার আবু জাবেদ, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এস এম শহিদুল আলম, স্কুল অব বিজনেস এর বিভাগীয় প্রধান ড. শাকিল আহমদ, স্কুল অব বিজনেস বিভাগের প্রভাষক ড. উত্তম বড়ুয়া, স্কুল অব বিজনেস এর ডিপার্টমেন্ট ম্যানেজার ইসমাইল বিন আজিজ।
এছাড়াও এমবিএ এসোসিয়েশনের সকল শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পিকনিকটিতে শিক্ষার্থীরা নানান বিনোদনমূলক কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন, গ্রুপ গেমস এবং রাঙামাটির নয়নাভিরাম প্রকৃতি উপভোগ করেন।
শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, দলগত চেতনা ও সম্প্রীতি বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের এমন ইতিবাচক ও শিক্ষাবান্ধব কার্যক্রমে আগ্রহী হয়ে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি