ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং (ইউসিটিসি) এর স্কুল অব বিজনেসের উদ্যোগে এবং ক্রিয়েটিভ বিজনেস ক্লাব এর আয়োজনে গত ১৫ নভেম্বর দিনব্যাপী মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন ক্রিয়েটভ আইটি এবং অংশগ্রহণ করে সকল স্কুল অব বিজনেসের শিক্ষার্থী, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর বজলুর রহমান, স্কুল অব বিজনেসের বিভাগীয় প্রধান শাকিল আহমেদ ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এস.এম. শহিদুল আলম, মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। ওয়ার্কশপ পরিচালনা করেনMicrosoft Office Specialist Expert, NSDA সার্টিফায়েড অ্যাসেসর ও ট্রেইনার এবং গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া বিভাগের কো-অর্ডিনেটর রুবেল আহমেদ। এছাড়াও ক্রিয়েটিভ বিজনেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল এক্সিকিউটিভ মেম্বার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ক্রিয়েটভ আইটি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কাজী মো. ফয়সাল (এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর ডিজিটাল মার্কেটিং প্রোডাকশন) এবং মোহাম্মদ ইয়াসিন (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও কো-অর্ডিনেটর ডিজিটাল মার্কেটিং)।ওয়ার্কশপটি শিক্ষার্থীদের মাইক্রোসফট এক্সেল ব্যবহারে বাস্তবধর্মী জ্ঞান বৃদ্ধিতে ও পেশাগত প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি











