ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি) এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের কম্পিউটার ক্লাবের উদ্যোগে এবং পিপলএনটেক এর কোলাবোরেশনে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড বিয়ন্ড: বিল্ডিং গ্লোবাল ক্যারিয়ারস ফ্রম বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা গত ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তা ছিলেন পিপলএনটেক এর সিওও মোহাম্মদ আব্দুল হামিদ, হেড অফ কনটেন্ট পল্লব কুমার এবং বিখ্যাত ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিক। তারা শিক্ষার্থীদের বৈশ্বিক ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠনের কৌশল এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, মূল্য নির্ধারণ এবং দীর্ঘমেয়াদি পেশাগত সফলতার কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ।
উপস্থিত ছিলেন সিএসই অনুষদের প্রধান মো. আবু জাবেদ, আডভাইজার প্রফেসর মো. শাহাদাত হোসাইন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর, এবং অনুষদের সকল প্রভাষকবৃন্দ। কর্মশালার অংশ হিসেবে ইউসিটিসি-এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইউসিটিসি কম্পিউটার ক্লাব আনুষ্ঠানিকভাবে পিপলএনটেক এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি কলাবোরেশন এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনার পথ উন্মুক্ত হবে। বিজ্ঞপ্তি











