পটিয়ার ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের শিক্ষা উপ- কমিটির সভা ৮ নভেম্বর বেলা ১১টায় অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি মুহাম্মদ মহীউদ্দীন মুকুল। শিক্ষা উপ-কমিটির আহŸায়ক নুরুল আলম সহ সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ইব্রাহিম আজাদ, দাতা সদস্য জামাল উদ্দিন চৌধুরী বাদল, দাতা সদস্য কাজী আহমেদ নুর, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান ফাউন্ডেশনের চেয়ারপার্সন ফাহমিনা আক্তার লিপি, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাসান, লিয়াকত আলী বাবুল, শহীদুল ইসলাম সাদা, রাশেদা আক্তার কণা প্রমুখ।
অধ্যক্ষ ইসমাইল এর সভাপতিত্বে সভায় চলমান কারিগরি শিক্ষার ফাইনাল পরীক্ষা, আসন্ন এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা এবং কলেজ শাখার শিক্ষার মানোন্নয়ন সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় কাঠামোগত উন্নয়নে বিশেষ ভূমিকার জন্য উন্নয়ন উপ-কমিটির আহব্বায়ক জামাল উদ্দিন চৌধুরী বাদলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা চলমান রাখার আহবান জানিয়ে ও ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি











