‘ইংরেজি ভাষা শেখার জন্য বই পড়া যথেষ্ট নয়’

2

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ এবং সার্কেল অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর আয়োজনে ‘সেল ডে’ উদযাপন অনুষ্ঠান ইংরেজি বিভাগের চেয়ারম্যান আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ড. এস এম শোয়েভ।
বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, বিভিন্ন দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা দক্ষতা, সৃজনশীলতা, সাহিত্যচর্চা এবং সাংস্কৃতিক চেতনাকে এক নতুন মাত্রায় নিয়ে যায়। ইংরেজি ভাষা শেখার জন্য শুধু বই পড়া যথেষ্ট নয়; ভাষার গভীরতা উপলব্ধির জন্য প্রয়োজন সাহিত্য, নাটক, শিল্প, সঙ্গীত এবং সৃজনশীল প্রকাশের সমন্বিত চর্চা। শিক্ষার্থীরা যেভাবে গানের মাধ্যমে আবেগ প্রকাশ করেছে, নৃত্যের মাধ্যমে কৃষ্টি তুলে ধরেছে, কবিতা ও গল্পের মাধ্যমে তাদের ভাবনা প্রকাশ করেছে- তা সত্যিই অনুপ্রাণিত করার মতো। তিনি বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের প্রতিভা লালন ও বিকাশে সহযোগিতা করে এসেছে। সেল ডে উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বগুণ উন্নয়ন এবং ভাষাভিত্তিক দক্ষতা অর্জনের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। ভবিষ্যতে ইংরেজি বিভাগ এ ধরনের আয়োজন আরও বিস্তৃত ও মানসম্মতভাবে চালিয়ে যাবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহায়তা থাকবে।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসিন মিজবাহ ও সুমাইয়া শহীদের যৌথ সঞ্চালনায় আহব্বায়ক ইংরেজি বিভাগের প্রফেসর শাশ্বতী দাস, বিভাগের সহকারী অধ্যাপক জেবুন নাহার, প্রভাষক ইমরান উদ্দিন চৌধুরী, প্রভাষক জিনুফার ইয়াসমিন, প্রভাষক রাহুল সরকার ও প্রভাষক আকাশ বড়ুয়া উপস্থিত ছিলেন।
দিনব্যাপী অনুষ্ঠানে গান প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন বেধিকা দাস (৩য় সেমিস্টার) এবং রানার আপ অত্রি চক্রবর্তী (৩য় সেমিস্টার)। নৃত্যে চ্যাম্পিয়ন শ্রাবস্তি চৌধুরী (১ম সেমিস্টার) এবং রানার আপ তাসপিয়া নাসির মারুফা (৪র্থ সেমিস্টার)। আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেন শ্রাবন্তী মুৎসুদ্দি (২য় সেমিস্টার) এবং দ্বিতীয় হন অত্রি চক্রবর্তী (৩য় সেমিস্টার)। লিটারারি ক্যারেক্টার ইম্পারসনেশনে প্রথম হন আয়শা সালমা রুমা (৮ম সেমিস্টার), দ্বিতীয় স্থান অর্জন করেন ফাহামিদা হাসান (৮ম সেমিস্টার) ও বৃষ্টি চন্দা (৮ম সেমিস্টার) এবং তৃতীয় হন রাজেশ্বরী চৌধুরী (৮ম সেমিস্টার) ও প্রমিত বড়ুয়া (৮ম সেমিস্টার)। পেইন্টিং প্রতিযোগিতায় আফরোজা খানম (৫ম সেমিস্টার) চ্যাম্পিয়ন এবং সাদিয়া আফরিন (৮ম সেমিস্টার) রানার আপ হন। এছাড়াও ক্রিয়েটিভ রাইটিংয়ে ছোটগল্প বিভাগে প্রথম রওশন জাহান আইনান (৮ম সেমিস্টার) ও দ্বিতীয় ফারাহতুন নেসা (৮ম সেমিস্টার)। কবিতা বিভাগে প্রথম সালমা আলম (৬ষ্ঠ সেমিস্টার) ও দ্বিতীয় অতুল চক্রবর্তী (৮ম সেমিস্টার)। চিঠি লেখায় প্রথম তামান্না তাবাসসুম (১ম সেমিস্টার) ও দ্বিতীয় মেহরুন নেসা (৫ম সেমিস্টার)।
বুক রিভিউতে প্রথম হন তাহমিনা জান্নাত রিয়া এবং দ্বিতীয় তায়েফ সাদিয়া। ভিডিওগ্রাফিতে চ্যাম্পিয়ন মেহেজাবিন নাজ তানিশা (৫ম সেমিস্টার) এবং রানার আপ সাদিয়া ইসলাম (৭ম সেমিস্টার)। ডিজিটাল পোস্টার মেকিংয়ে চ্যাম্পিয়ন সালমা আলম (৬ষ্ঠ সেমিস্টার) এবং রানার আপ সাইমা সিদ্দিকা এবং জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ লীগ সিজন-২.০-তে মেহরুন নেসা (৫ম সেমিস্টার) চ্যাম্পিয়ন এবং রানার আপ হন তাহমিনা জান্নাত রিয়া (৮ম সেমিস্টার)। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি