আহলে সুন্নাত নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

1

মিথ্যা অভিযোগে কারাগারে থাকা বোয়ালখালী উপজেলা আহলে সুন্নাত নেতা মাওলানা আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবিতে মানববন্ধন ও র‌্যালি করেছে কর্ণফুলী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমাআত। ২১ নভেম্বর বিকেলে কর্ণফুলী মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠক মনজুরুল আলম মনজু। প্রধান অতিথি ছিলেন এইচ এম নাসির উদ্দিন। আহলে সুন্নাত নেতা মাওলানা আবু ছাদেক রিজভি মানববন্ধন সঞ্চালনা করেন।
মানববন্ধনে আহলে সুন্নাত নেতৃবৃন্দ বলেন, সংগঠক ও বক্তা মাওলানা আবু নাছের জিলানীকে ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অথচ তিনি সম্পূর্ণ নির্দোষ। সুন্নি সূফিবাদি জনতা ও উলামায়ে কেরাম শান্তিপ্রিয় এবং ইসলামের শান্তির দর্শনের ওপর প্রতিষ্ঠিত। তাই সুন্নি আলেমরা কোনো সন্ত্রাস ও অন্যায়ে কখনো জড়িত থাকতে পারে না।
মানববন্ধনে বক্তব্য দেন গাজী মাওলানা ইসহাক, মাস্টার মুজিবুল হক, নূর আহমদ, শাহেদ নূর, লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ ইবরাহিম, মাওলানা জমির উদ্দিন, মাওলানা সাদ্দাম রেজা চিশতি, নুরুল আবছার আজাদ, মাওলানা আবদুল আলিম কাদেরী, এইচ এম ফারুক, মাওলানা মঈনুদ্দিন আহসানি, মাওলানা হাসানুল হক নঈমী, মাওলানা ইরফানুল হক, মাওলানা কামাল উদ্দিন, ছাত্রনেতা হাসান এমরান প্রমুখ। বিজ্ঞপ্তি