আহলে সুন্নাত ওয়াল জামাআত বাকলিয়া থানার মতবিনিময় সভা

1

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাকলিয়া থানার মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশে ইসলামের স¤প্রসারণ ও বিস্তৃতিতে সূফিবাদীদের রয়েছে অনন্য অবদান। তথাপি জাতীয় নীতি-নির্ধারণসহ রাষ্ট্রীয় যে কোন বিষয়ে বাতিল অপশক্তির সক্রিয় অংশগ্রহণ পরিলক্ষিত হলেও সূফিবাদী ঘরানার আহলে সুন্নাত ওয়াল জামাআত উপেক্ষিত। এধরণের বৈষম্য হেতু রাষ্ট্র লক্ষ্যভ্রষ্ট হবে। ৫ আগস্ট পরবর্তী এক বছরে প্রায় শতাধিক মাজারে হামলা-ভাংচুর হয়েছে। যা ৫৫ বছরের এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে ম্লান করে দিয়েছে।
গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নগরীর কালামিয়ার বাজারস্থ পিওর এন্ড ফ্রেশ রেস্টুরেন্ট এর ৩য় তলার কনফারেন্স রুমে বাকলিয়া থানা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ মোজাম্মেল হক হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আহেল সুন্নত ওয়াল জামাত বাকলিয়া থানার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মাওলানা নিজামুদ্দিন আনোয়ারী, এডভোকেট জসিম মাহমুদ, মাস্টার জাহাঙ্গীর আলম, লায়ন মুহাম্মদ এমরান, অধ্যাপক ড. কাজী আমিন উল্লাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ আলী আছগর খাঁন, মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানী, মাওলানা ইসমাইল আশরাফী, মুহাম্মদ সেলিম উদ্দীন, যুবফ্রন্ট নেতা সাইফুল ইসলাম লিটন, মহসিন আরাফাত, যুবনেতা আমির হোসাইন লিটু, মুহাম্মদ দিদার প্রমূখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আহেল সুন্নত ওয়াল জামাত বাকলিয়া থানার সাবেক সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহ্কে আহবায়ক, মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন আনোয়ারীকে যুগ্ম আহবায়ক, অধ্যাপক ড. কাজী মাওলানা আমিন উল্লাহ্কে সদস্য সচিব ও মাওলানা সানাউল্লাহ শিবলী নোমানীকে যুগ্ম সচিব মোট ২৫ সদস্য বিশিষ্ট সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাকলিয়া থানার আহবায়ক কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি