আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ মিছিল

2

সীতাকুন্ড প্রতিনিধি

যে মানুষটি দলের জন্য দীর্ঘ কারাবরণ করেছেন, নেতাকর্মীদের বিপদে-আপদে অকাতরে সাহায্য সহযোগিতা করেছেন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই মজলুম জননেতা আসলাম চৌধুরীর বিকল্প চট্টগ্রাম-৪ আসনে কেউ হতে পারে না। দলের প্রতি তার ত্যাগ, ঘাম, শ্রমকে মূল্যায়ন না করলে আগামীতে দলের জন্য কেউ এমন জীবনবাজি রাখা চ্যালেঞ্জ নিবে না বলে দাবি করেছেন চট্টগ্রাম-৪ আসনের সাথে সংযুক্ত নগরীর ১০নং উক্তর কাট্টলী-কর্নেল হাট ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে শুক্রবার বিকালে কর্ণেল হাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহব্বায়ক রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সেলিমের পরিচালনায় মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে এ কে খান মোড় গিয়ে সিটি গেইটে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মঈনু, শামশুল আলম সেক্রেটারী, আব্বাস রশিদ, আইয়ুব খান, মহসিন তালুকদার, জাহেদ আলী, ফরিদ উদ্দিন, আলাউদ্দিন, রফিক উদ্দিন, সফিকুল ইসলাম সফি, মোজাহেরুল আলম, আযম, আমির খান, আক্কাস, মহিউদ্দিন কোম্পানী, করিম উদ্দন, শহীদুল ইসলাম সমু, আজিজ, হায়াতুর রশিদ, মিনহাজ উদ্দিন সানী, রিদুয়ান উদ্দিন দুলাল, শাহজাহান, দিদার, এ্যাড কামরুল, আলী হায়দার ছোটন, মহানগর মহিরা দলের সিনিয়র সহ-সভাপতি সখিনা বেগম, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, হারুনুর রশিদ, বাবুল, ওয়ার্ড যুবদলের সাজ্জাদ চৌধুরী, তৌহিদ, আনসার, সরোয়ার সোহেল, মহিলা নেত্রী জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, নার্গিস আক্তার, জেরিন, রিনা মুফিজ, ছেনোয়ারা বেগম, পলি বেগম, নুর জাহান, স্বেচ্ছাসেবক দল নেতা তানভীরুল আলম রুবেল, হাসান মাহমুদ, মহসিন আহমেদ তৌসিব, হানিফ, রিপন, আশরাফ আলী, বাপ্পী, রশিদ, মহানগর ছাত্রদলের সদস্য আব্বাস, সামির, ফাহিম, রিনাত, হৃদয়, রিফাত, মাহিন প্রমুখ।