আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার বিকালে ফিরোজশাহ মিনার থেকে মিছিলের আয়োজন করেছে মহানগরের আওতাধীন উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীরা।
ওয়ার্ড বিএনপির আহব্বায়ক রায়হান উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের পরিচালনায় মিছিলটি কর্নেল হাট সিডিএ আবাসিক প্রভাতি স্কুল মাঠে এসে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিম, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম- আহবায়ক হাফেজ মো. বেলাল, সাবেক আকবরশাহ্ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরীয়া গোলাপ, বিএনপি নেতা আনোয়ার, দিদার, নাসির, হাকিম, মুন্না, আকবর, আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসান মাহমুদ, আকবরশাহ থানা যুবদলের সাবেক সদস্য সচিব, ইলিয়াস খান, শেখ সেলিম, খোরশেদ আলম, নুরুদ্দিন নুরু, মনির খোকন, ইউসুফ, আরশাদ খান নান্নু, তাজ উদ্দিন লিটন, জাকারিয়া মামুন, সাদ্দাম হোসেন, নাসির আহমদ সোহেল, মো. রাজু, মো. আরিফ, মো. সুমন, মাহাফুজুল আলম দিপন, সালমান তিতাস, মো. সোহাগ, ইকবাল, মাসুদ, সাজ্জাদ, শাহিন, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল মোতালেব, মো. রনি, মো. খোকান, মো. রাসেল, নুরুজ্জামান বাবু, মো. দেলোয়ার, মো. আফসার, মো. শৈবাল, সুমন, ইসমাইল, ছাত্রদল নেতা মো. হাসান, হানিফ সুজন, সিজান, শাকিল, সেলিম, বাবলু, ইফতেখার, নোমান, শ্রমিক দল নেতা মনির, সুজন, ইরফান, মহিলা দল নেত্রী শকিনা বেগম, নার্গিস আক্তার, জুলেখা বেগম জুলি, জোহরা বেগম, হোসনে আরা, মর্জিনা খসরু, লাকি বেগম, আয়েশা বেগম, বিথী প্রমুখ। বিজ্ঞপ্তি











