আশকারাবাদে চাঁদাবাজির বিরুদ্ধে জনতার বিক্ষোভ

1

নগরীর আশকারাবাদ এলাকায় বহিরাগতদের চাঁদাবাজি, উৎপাত ও নৈরাজ্যের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফুঁসে উঠেছেন। কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে বহিরাগতদের চাঁদাবাজি, ভয়ভীতি ও দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় শনিবার সকালে এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র বহিরাগতদের সহায়তায় ব্যবসায়ী, দোকানদার ও পথচারীদের নানাভাবে হয়রানি করে আসছিল। নিয়মিত চাঁদা দাবি, কাজকর্মে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। এসব ঘটনায় ক্ষোভ চরমে পৌঁছালে বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. দুলাল, সুমন, যুবদল নেতা মুরাদ, ইউনুস, নয়ন, ২৪নং ওয়ার্ড শ্রমিক নেতা আব্দুল খালেক, আজগর, কাশেম, জাবেদ, অনিক, রমজান প্রমুখ। বিজ্ঞপ্তি