সদ্য আলীকদম কলেজের একাদশ শ্রেণির (২০২৫-২৬) সেশনের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করেছে ছাত্রদল। বান্দরবানের আলীকদমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারস্বরূপ এই বই বিতরণ করা হয়। গতকাল সোমবার আলীকদম কলেজ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা একাদশ শ্রেণির ৫০ জন দরিত্র শিক্ষার্থীর হাতে একসেট করে নতুন বই তুলে দেন।
আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভুঁইয়া বাবু’র সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য মো. মিজান, সদস্য আয়াতুল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আরাফাতুল ইসলাম, চৈক্ষ্যং ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইরুল ইসলামসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।









