কর্ণফুলী রজভীয়া আজিজিয়া তৌছিফিয়া সমাজ কল্যাণ ট্রাস্টের আয়োজনে আ’লা হযরত স্মৃতি বৃত্তি শীর্ষক সেমিনার ১০ নভেম্বর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি মাওলানা মুফতি আবু ছাদেক রিজভির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী। উদ্বোধক ছিলেন রোটারিয়ান সমাজসেবী এস এম আজিজ। প্রধান বক্তা ছিলেন জি.এম মুহাম্মদ কবির।
বৃত্তি পরীক্ষার সচিব মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় সেমিনারে আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা হাসান রিজভী, এ কিউ এম মুসলেহ উদ্দিন, মোহাম্মদ শাহেদ নূর, নূর উল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউনুছ অহিদী, নুুরুল আবসার আজাদ, মনির আহমদ সওদাগর, সেলিম রেজা, হাফেজ মাওলানা আবুল বশর। সেমিনারে আ’লা হযরত স্মৃতি বৃত্তি শীর্ষক সেমিনার গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণির স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ২৭ ডিসেম্বর শনিবার আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেমিনারে গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, ইমাম আ’লা হযরত আহমদ রেজা খান (রহ) এক বহুমাত্রিক প্রতিভার নাম। তিনি জ্ঞান বিজ্ঞানের চলন্ত বিশ্বকোষ। আ’লা হযরতের রচনা সমগ্র এবং ঈমান আকিদা ভিত্তিক গ্রন্থগুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা গেলে আদর্শ প্রজন্ম গড়ে উঠতে পারে।
প্রধান অতিথি আল্লামা শাহ নূর মোহাম্মদ আলকাদেরী বলেন, ইমাম আলা হযরত একজন যুগশ্রেষ্ঠ মনীষী। তাঁর বহুমুখী লেখনীকে তুলে ধরে বর্তমান প্রজন্মকে জ্ঞানে গুণে আদর্শে উজ্জীবিত করতে হবে।
উদ্বোধক রোটারিয়ান এস এম আজিজ বলেন, আমাদের সন্তানরা উচ্চশিক্ষিত হচ্ছে একথা সত্য কিন্তু আমরা ক্রমেই মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছি। আজ উচ্চ শিক্ষিতদের অনেকেই বৃদ্ধ পিতামাতার সেবা না করে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তাদের মাঝে নীতি নৈতিকতার শিক্ষা আমরা দিতে পারছি না এটা বড়ই দুঃখজনক। এই ভঙ্গুর শিক্ষাধারা এবং অবক্ষয়গ্রস্ত সমাজ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা মুফতি আবু ছাদেক রিজভি বলেন, বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান প্রজ্ঞা বিকশিত হয়। এই আ’লা হযরত স্মৃতি বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জ্ঞান ও সুপ্ত প্রতিভা বিকশিত করতে চাই। বিজ্ঞপ্তি











