আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা

1

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সহকারী শিক্ষক ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০ নভেম্বর দুপুরে বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রাশেদ মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসেন মোহাম্মদ মনসুর আলী।
সংবর্ধিত অতিথি ছিলেন আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সরকারি শিক্ষক সৈয়দা ফৌজিয়া নাছরীন শারমিন। বিদ্যালয় সহকারী শিক্ষক জোবাইদাতুল খোবরার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সাবেক শিক্ষক কোহিনুর বেগম, আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক বিলকিছ আকতার, কামরুন নাহার, নাছিমা আকতার, শওকত আরা ইয়াছমীন, আরিফুর রহমান প্রমুখ। আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদায়ী সংবর্ধিত অতিথি ছৈয়দ ফৌজিয়া নাছরীন শারমিন বলেন, দীর্ঘ ৩৭ বছর আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলাম।