নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির নবগঠিত চট্টগ্রাম স্টেশন শাখা ইউনিটের পরিচিত সভা গত ২৭ নভেম্বর চট্টগ্রাম পুরাতন স্টেশন চত্বরে ইউনিট বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং রেল শ্রমিকদল চট্টগ্রাম মহানগর শাখার সম্পাদক ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শওকত আজম খাজা যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আগামী নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠন করবে। পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন শিহাব উদ্দিন মোবিন, আবু বকর ছিদ্দিক, আব্দুল মান্নান, ইকবাল হোসেন সংগ্রাম। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা মো. টিপু, মো. মানিক, হাসান আলী, এরশাদ, হানিফ, খোরশেদ আলম, মাঈন উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি











