আরও ৫ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু

2

পূর্বদেশ ডেস্ক

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৯২ জন রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজার ৮৫৮ জনে। শুধু নভেম্বরেই আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৯৬ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল শনিবারের বুলেটিনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা যাওয়া ৫ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।
এ নিয়ে চলতি মাসের ১৫ তারিখের মধ্যে মারা গেলেন ৫৩ জন আর আক্রান্ত হল ১৩ হাজার ৯৯৬ জন।
চলতি বছরের এ পর্যন্ত ৩৩১ জনের প্রাণ গেল এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে। এ পর্যন্ত সবচেয়ে বেশি অক্টোবর মাসে মৃত্যু হয়েছে ৮০ জনের। এর আগে ৭৬ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে।
এর আগে জুলাই মাসে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রæয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, অগাস্ট মাসে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
অপরদিকে জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রæয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুনে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।