হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সোমবার চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন হাটহাজারীস্থ লাঙ্গলমোড়া এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগের শুরুতে তিনি হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ (রা.) মাজার এলাকায় পৌঁছে সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি দোয়া ও ধানের শীষে ভোট চান। ব্যারিস্টার মীর হেলাল বলেন, হাটহাজারীর মাটি ও মানুষের সাথে আমি ও আমার পরিবারের নিবিড় সম্পর্ক। হাটহাজারীতে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ প্রতিষ্ঠা, রাস্তা-ঘাট, মঠ-মন্দিরের উন্নয়নে বিগত কয়েক দশক ধরে আমার পরিবার ও আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। হাটহাজারীর বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানে দীর্ঘ প্রচেষ্টার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিন, আমি আমৃত্যু আপনাদের খেদমত করবো, আপনাদের পাশে থাকবো। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের নিয়ে হযরত গাজী নুরুজ্জামান পেঠান শাহ মাজার জিয়ারত করেন। জিয়ারত ও ফাতিহা পাঠ করেন। এসময় অন্যদের মধ্যে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক ও হাটহাজারী উপজেলা আহব্বায়ক নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি নেতা সালাউদ্দিন আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, গাজী মোরশেদুল আলম, শফিউল আলম বাবু, ডা. আজম, মোহাম্মদ আজম মেম্বার, মো. শহিদুল্লাহ দিলু, আকতার মেম্বার, সোলেমান কোম্পানী, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, নাসরিন আক্তার, পারভীন চৌধুরী, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি











