আমরা বিরাশিয়ান চট্টগ্রাম’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

আমরা বিরাশিয়ান চট্টগ্রাম’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদ্বোধন করা হয়। বন্দর বোনানজা রেস্টুরেন্টে আনোয়ার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মোহাম্মদ মামুন হোসেন, এসসি বিরাশিয়ান বাংলাদেশ ক্রিয়েটর মোস্তাফিজুর রহমান রোমিও। অনুষ্ঠানে ড. সুকান্ত ভট্টাচার্য, ড. সেলিম উদ্দিন, মনজুর কাদের, হোসেন আল মাসুদ, নজরুল ইসলাম আরজু, আবদুল হাই হেলালী, ড. মঈনুল ইসলাম, কাজী ওয়াজেদ পাপন, ইব্রাহিম কায়সার বাবু, দেলোয়ার হোসেন, মেজবাহ উদ্দিন খান, আব্দুল মতিন চৌধুরী, হাসনা হেনা সহ দুই সহস্রাধিক বিরাশিয়ান বন্ধু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সজল চৌধুরী, নাসরিন ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানে পিয়া মনি, কথা চৌধুরী, জুয়েল পাল গান গেয়ে মাতিয়ে তোলেন। শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি