আন্দরকিল্লা ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন আবু সুফিয়ান

3

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সুফিয়ান বলেছেন, আগামী নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে লড়াই করছি। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব। ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দেয়ার একমাত্র উপায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারলেই গণতন্ত্রের ভিত্তি দৃঢ় হবে। জনগণের মেন্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রের সকল অসঙ্গতি দূর করে তারেক রহমান এর নেতৃত্বে আমরা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গড়ে তুলব।
২১ নভেম্বর দুপুরে কোতোয়ালী থানাধীন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র মেরামতে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের সমর্থনে গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরপূর্বে তিনি আন্দরকিল্লা কদমমোবারক জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং আগত মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নামাজ শেষে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক হেদায়াতুল ইসলাম এর কবর জেয়ারত করেন।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক হারুন জামান, সদস্য খোরশেদ আলম, আনোয়ার হোসেন লিপু, সাহেদ বক্স, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী, হেলাল চৌধুরী, মো. আজাদ, আবু আহম্মদ চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহŸায়ক আলাউদ্দিন আলী নুর, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আহম্মেদ। বক্তব্য রাখেন আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির য্গ্মু আহবায়ক কলিম উদ্দিন চৌধুরী, আব্দুল আজিজ, জিয়াউদ্দিন চৌধুরী, এম. এ হামিদ, গিয়াসউদ্দিন ভূইয়া, ইলিয়াছ শেকু, আজগর আলী, মঞ্জুর আলম, নুরুল আলম, মো. সেলিম, প্রশান্ত কুমার পাÐে, জাহাঙ্গীর রেজা, জসিমউদ্দিন, গোলজার হোসেন, খালেদ সাইফুল্লাহ, মাঈনুদ্দিন, নুরনবী, আব্দুল নবী, রমজু মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি