বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়া’র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর জন্ম দ্বি-শত বর্ষপূর্তি ও ১২০তম মহান ১০ মাঘ উরস শরীফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট (এসজেডএইচএম ট্রাস্ট) এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে আগামি ১৪ জানুয়ারি ‘ত্রয়োদশ আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মিলন-২০২৬’ আয়োজন করা হবে। এই উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল রোডস্থ এস জেড এইচ এম ট্রাস্ট মিলনায়তনে আয়োজক কমিটির আহব্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. হানিফ মিয়া, দিলীপ বড়ুয়া, অর্কিড স্কুলের অধ্যক্ষ বার্নাড বেরোরি, ইউসুফ আলী, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই, অ্যাড. আব্দুল্লাহ ইকবাল, মাওলানা মজিবুল হক, মজিবুল হক এবং সৈয়দ শরফ উদ্দীন রাসেল প্রমুখ।










