আনোয়ারায় সাংবাদিক আহসানুল হুদার স্মরণসভা

3

প্রয়াত সাংবাদিক, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল হুদার ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল মঙ্গলবার বিকালে স্থানীয় মমতাজ কনভেশন হলে অনুষ্ঠিত হয়।
আনোয়ারা পেশাজীবী পরিষদের উদ্যোগে এ আয়োজনে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষাবিদ মাওলানা আবদুল খালেক শওকী। সাংবাদিক এম নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুজ্জামান, বক্তেয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাসান উদ্দিন, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল হক, এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ, সাংবাদিক এম আনোয়ারুল হক, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক আজাদ মঈনুদ্দীন, আনোয়ারা সাহিত্য পরিষদের সভাপতি এইচ এম ফজল আহমদ, সাংবাদিক মোহাম্মদ মোরশেদ হোসেন, সুমন শাহ, রূপন দত্ত, জাহাঙ্গীর আলম, জাহিদ হৃদয় প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, সাংবাদিকতা নিছক চাকরি নয় এটি এক ধরনের ব্রত। আর সেই ব্রতের পথপ্রদর্শক ছিলেন আহসানুল হুদা। তিনি মানুষের সাথে মিশে মানবতার জন্য কাজ করেছেন। মফস্বল সাংবাদিকতাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পরিচিতি পেয়েছেন মফস্বল সাংবাদিকতার বাতিঘর হিসাবে। অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। বিজ্ঞপ্তি