আনোয়ারা প্রতিনিধি
স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গ্রাহকদের সুবিধা, নিরাপত্তা এবং আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতেই যমুনা ব্যাংক পিএলসি এই গুরুত্বপূর্ণ লোকেশনে নতুন শাখা চালু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ শাহিদ উল্লাহ, যমুনা ব্যাংক আগ্রাবাদ শাখার এসএভিপি ও অপারেশন ম্যানেজার মো. লোকমান চৌধুরী, আনোয়ারা সাব ব্রাঞ্চ ম্যানেজার মো. সেলিম উল্লাহ খান।
অতিথিরা জানান, টানেল মোড় এলাকায় যাতায়াত সুবিধা, ব্যবসায়িক গুরুত্ব এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যেই এখানে শাখা উদ্বোধন করা হয়েছে। এখানে থাকবে আধুনিক ব্যাংকিং সুবিধা, দ্রুত লেনদেন ব্যবস্থা, নিরাপদ ভল্ট সার্ভিস এবং গ্রাহকদের জন্য উন্নতমানের কাস্টমার সাপোর্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যমুনা ব্যাংক পিএলসির এই নতুন শাখা আনোয়ারার ব্যবসা-বাণিজ্য, প্রবাসী সেবা এবং স্থানীয় অর্থনীতিকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে।
শুরুতে পবিত্র কোরআন খতমের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আসা গ্রাহকরা জানান, এই শাখা উদ্বোধনের মাধ্যমে সাধারণ মানুষ ব্যাংকিং সেবা আরও সহজে ও দ্রæততার সঙ্গে গ্রহণ করতে পারবে।










