নির্মাণে ঢালাই এর কাজ আরও কার্যকর ও সহজ করার জন্য ডায়মন্ড সিমেন্ট লিমিটেড বাজারে নিয়ে এলো বাংলাদেশের প্রথম এফসিআর এক্সপার্ট সিমেন্ট ব্র্যান্ড ডায়মন্ড এক্সট্রা পাওয়ার। ক্যাটাগরির র্যাপিড হার্ডেনিং এই সিমেন্টটা দ্রæত শক্তি অর্জনে বিশেষ কার্যকর। বাজারজাত করতে ডায়মন্ড সিমেন্ট কার্যালয়ে কেক কেটে এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়।
এ উপলক্ষে ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, ফরচুন নেভিগেশনের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ডিসিএল বøকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ, ডায়মন্ড সিমেন্টের পরিচালক(ফিন্যান্স) এবিএম কামাল উদ্দীন।
বক্তারা বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নতিতে ডায়মন্ড সিমেন্টের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন জিএম (একাউন্টস) মনির হোসেন, ডিজিএম (সেলস) কামরুজ্জামান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম (এডমিন) হারুনুর রশীদ, এজিএম (ব্র্যান্ড) মো. আমান উল্লাহ চৌধুরী, সিনিয়র ম্যানেজার ইশতিয়াক রায়হান মাহমুদ, এমএ মোতালেব, ম্যানেজার মোশারফ হোসেনসহ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি











