আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের সভা

2

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত স্বতন্ত্র প্রতিষ্ঠান আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের প্রথম সভা শনিবার সকাল ১১টায় দিদার মার্কেটস্থ বোর্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বোর্ডের সচিব অধ্যক্ষ প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দীন।
সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান, ট্রাস্ট প্রতিনিধি অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, জামেয়ার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, জামেয়া দরসে নেযামীর নাযেমে আ’লা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী, জামেয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ সরওয়ার উদ্দীন, হালিশহর তৈয়্যবিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভী, ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়ার উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সাজ্জাতুল ইসলাম। সভার শুরুতে ট্রাস্ট পরিচালিত শতাধিক মাদরাসার তালিকা সম্বলিত একটি ফাইল বোর্ডের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, আনজুমানের সকল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এ বোর্ডের অধীন পরিচালিত হবে। বোর্ডকে সব রকম সহযোগিতা প্রদানে ট্রাস্ট কর্তৃপক্ষ প্রস্তুত আছে।
বোর্ডের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে একাধিক উপ-কমিটি গঠন ও এর কার্যপরিধি নির্ধারণের পর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে ট্রাস্ট পরিচালিত প্রতিটি মাদরাসা সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং মাদ্রাসাগুলো বোর্ডের অধিভুক্তির পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উপ-কমিটির কার্যক্রম সম্পাদনের জন্য সময়সীমা নির্ধারণ করে দেন। মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমানের মোনাজাতের পর সভা সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি