আজ রেখা ঘোষের পারলৌকিক ক্রিয়া

1

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষিকা প্রয়াত রেখা ঘোষের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী বলির বাড়ির মন্দিরে অনুষ্ঠিত হবে। এতে সকল শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত ১২ নভেম্বর অসাবধানতাবশত রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে নিজ বাসবভনের ২য় তলার ছাদ থেকে পড়ে মর্মান্তিকভাবে তাঁর মৃত্যু হয়। তিনি প্রয়াত সমবায় কর্মকর্তা দিলীপ কুমার চৌধুরীর সহধর্মিণী এবং সাংবাদিক বাপ্পা চৌধুরী ও প্রকৌশলী রানা চৌধুরীর মাতা। বিজ্ঞপ্তি