নগরীর অভিজাত ও সৃজনশীল পুস্তক বিপণন কেন্দ্র কারেন্ট বুক সেন্টারের প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আমিনের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ১৯৮৮ সালের এই দিনে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৫৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী স্মরণে আজ সকাল ৭টায় গরীবুল্লাহ শাহ (রা.) মাজারস্থ কবর প্রঙ্গণে কোরানখানি, জেয়ারত ও মরহুমের ফিরিঙ্গী বাজার বাসবভনে বাদ আসর তাহলিম এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি ঝালকাঠি জেলার ব্যবসায়ী মরহুম আব্দুল হামিদ তালুকদারের দ্বিতীয় পুত্র। ১৯৫১ সালে চট্টগ্রাম শহরে সৃজনশীল পুস্তক বিপণন কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন মোহাম্মদ আমিন। বর্তমানে কাজীর দেউরী ভিআইপি টাওয়ারে কারেন্ট বুক সেন্টারটি চলমান রয়েছে। বিজ্ঞপ্তি











