আগামী নির্বাচন দেশ-জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

5

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি ছিল ফেব্রুয়ারির নির্বাচনকে অনিশ্চিত করার একটি প্রজেক্ট। কিন্তু অন্তর্বর্তী সরকার একই দিনে, একই সাথে দুই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সেই অনিশ্চয়তা দূর করে গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে। জনগণ এখন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সব রাজনৈতিক শক্তিকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। দেশকে স্থিতিশীল ও জনকল্যাণে বিএনপির কোনো বিকল্প নাই। তাই সবাইকে সুচিন্তিত সিদ্ধান্ত নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।
গতকাল রবিবার বিকেলে নগরীর কাজীর দেউরী মোড়ে চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোটদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে বাগমনিরাম ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কাজীর দেউরী কাঁচাবাজার, আসকারদীঘির পাড়, সার্সন রোড, ব্যাটারী গলি, চট্টেশ্বরী রোড, দামপাড়া ১নং গলি, এমএম আলী রোড এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির আহব্বায়ক সাইফুদ্দিন চৌধুরী রাশেদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সরোয়ারের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য খোরশেদ আলম, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন নগর বিএনপির সাবেক সহ-সাধারন সম্পাদক সাহেদ বক্স, মো. শাহ আলম, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সহ-সম্পাদক সফিক আহমেদ, সাবেক সদস্য রফিক সর্দার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজ, নগর কৃষক দলের যুগ্ম আহব্বায়ক মো. সেকান্দর, ওয়ার্ড বিএনপি নেতা শফিকুল ইসলাম খোকন, জামাল সর্দার, ফজর আলী, ওবাইদুল হক, নাছির উদ্দিন, শামছুদ্দৌহা, আবুল কালাম, মো. হোসেন, মো. শাহ জাহান, অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে মো. ইদ্রিস, মো. আনাছ, আবুল হোসেন, মেজবাহ উদ্দিন রাজিব, মো. শাহেদ, নূর উদ্দিন, মো. সাজ্জাদ, মো. মোস্তাক প্রমুখ। বিজ্ঞপ্তি