আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভূমিকা রাখবেন আলেম ওলামাবৃন্দ

2

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বলেছেন, ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশ এখন নির্বাচনী ট্রেনে। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের গণতন্ত্রকামী জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে, সে জন্য ধানের শীষের পক্ষে এখন থেকেই প্রচার-প্রচারণা চালাতে হবে। ধানের শীষের জয়ের জন্য দেশের আলেম-ওলামাদের ভূমিকা রাখতে হবে। কেননা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়েই রাজনীতি শুরু করেছিলেন, বিএনপি তারই ধারাবাহিকতায় রাজনীতি করছে।
তিনি গতকাল শনিবার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামাদলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মৌলনা মো. ইউনুচ। সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান শফি উল্লাহ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ককসবাজার জেলা ওলামা দলের সভাপতি মৌলনা আলি হাসান। বক্তব্য দেন নুর মোহাম্মদ মানিক, কুতুবউদ্দিন, মৌলানা মোহাম্মদ আনিচ প্রমুখ। বিজ্ঞপ্তি