আইসিটি নলেজের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমাপনী পরীক্ষা

1

রাউজান প্রতিনিধি

আইসিটি নলেজ লিমিটেড পরিচালিত রাউজানের যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের কোর্স সমাপনী পরীক্ষা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও পরীক্ষার মধ্য দিয়ে দেশের দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ১শত শাখার মোট ১০ হাজার প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। গতকাল শুক্রবার সকালে পরীক্ষাটি রাউজান সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম। পরীক্ষকের দায়িত্ব পালন করেন গহিরা শাখার পরিচালক মো. ফোরকান সিকদার, নোয়াপাড়া শাখার পরিচালক মো. সাজ্জাদ হোসেন, আজাদী বাজার শাখার পরিচালক মো. জামাল উদ্দীন, সরফভাটা শাখার পরিচালক হাফেজ মো. জাহেদুল ইসলাম, বেতবুনিয়া শাখার পরিচালক মো. শরিফ উদ্দীন ও নাজিরহাট শাখার পরিচালক মো. ওসমান গণি।
পরীক্ষাকেন্দ্রে পুরো সময় জুড়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ বজায় ছিল। অংশগ্রহণকারী শাখাগুলোর মধ্যে ছিল মুন্সীরঘাটা, গহিরা, নোয়াপাড়া, চুয়েট, সরফভাটা, আজাদীবাজার, বেতবুনিয়া ও নাজিরহাট শাখা। ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম জানান, তথ্যপ্রযুক্তিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ১০০টি শাখার মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।