অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার চকরিয়ায়

1

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় একটি দেশীয় তৈরি রাইফেল ও গুলিসহ নাছির উদ্দীন মো. আলমগীর প্রকাশ বাদল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নাছির উদ্দিন বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার উপপরিদর্শক সুজন বড়ুয়া ও নাছির আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উপক‚লীয় বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রোড় বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি রাইফেল, দুইটি ‘এয়ারগানের মাথা’ ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করাহয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।