অপহৃত রোহিঙ্গা শিশু ইছাকে দোহাজারি থেকে উদ্ধার

2

চন্দনাইশ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া ৩ বছরের শিশু মো. ইছাকে উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত ৮ নভেম্বর অপহরণের পর গত ৯ নভেম্বর চন্দনাইশের দোহাজারী থেকে তাকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, উখিয়া মধুরছড় রোহিঙ্গা ক্যাম্পের আমির আলীর ৩ বছরের ছেলে মো. ইছাকে গত ৮ নভেম্বর কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে আমির আলী বাদী হয়ে উখিয়া থানায় নিখোঁজ ডায়েরী দায়ের করেন। ডায়েরী সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান দোহাজারী এলাকায় চিহ্নিত করে গত রবিবার সকালে মো. ইছাকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানা পুলিশ উদ্ধার করে। পরে উখিয়া থানার মাধ্যমে শিশুটির পিতা রোহিঙ্গা আমির আলী চন্দনাইশ থানায় আসলে গতকাল সোমবার চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার ৩ বছরের শিশু মো. ইছাকে তার নিকট হস্তান্তর করেন।