‘অনলাইন কথাবার্তায় সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে’

1

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে “Digital Wellness for Effective Communication” শীর্ষক সেমিনার আইকিউএসির পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রানা করন এর সভাপতিত্বে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড.এস.এম শোয়েভ, রিসোর্সপার্সন ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও ফার্মেসী বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল আবছার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব বলেন, ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে কথা বলি, কাজ করি এবং সম্পর্ক গড়ি। এই অনলাইন কথাবার্তায় আমাদের সকলকে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। আচরণে এমন ব্যবস্থাপনা থাকতে হবে যাতে মানসিক স্বস্তি এবং গুণগত মান বজায় থাকে। তাই কেবল প্রযুক্তি জানলেই হবে না- প্রযুক্তিকে সুস্থ, সচেতন ও ফলপ্রসূভাবে ব্যবহার করাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তির যত উৎকর্ষ সাধন হচ্ছে পৃথিবীতে যোগাযোগের মাধ্যম সহজ হচ্ছে, কিন্তু এই সহজ বিষয়টিকে কাজে লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে।
রিসোর্স পার্সন ইংরেজি বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিন বলেন, বর্তমান সময়ের পৃথিবী এখন সবার জন্য উন্মুক্ত, আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের বিষয়ে যোগাযোগ করার জন্য সঠিক দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমার আপনার সকলের জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে অবারিত। তাই উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করতে হলে অবশ্যই আপনাকে বিভিন্ন ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জানার জন্য আগ্রহী হতে হবে। সেমিনারে বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি