অদৃশ্য শক্তি নির্বাচন বানচাল করতে চায় : সরওয়ার আলমগীর

1

ফটিকছড়ি প্রতিনিধি

একটি অদৃশ্য শক্তি বাংলাদেশের নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, কারা এই অদৃশ্য শক্তি তা এখন দৃশ্যমান। ৫ নভেম্বর মহানগর বিএনপির আহবায়ক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলা পরবর্তী একজন নিহত হয়েছে। মনে রাখতে হবে এমন ঘটনার পুনরাবৃত্তি ফটিকছড়িতেও হতে পারে। হাসিনা পতনের আগে যেভাবে রাস্তায় নেমে গিয়েছিল দেশের জনগণ, সময় এসেছে রাস্তায় নামার। ধানের শীষ মার্কা নিয়ে রাস্তায় নেমে গেলে অদৃশ্য শক্তি অদৃশ্যই হয়ে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নেতা তারেক রহমানকে জয়যুক্ত করতে হবে। ৬ নভেম্বর দিনভর ফটিকছড়িবাসীসহ দলটির নেতা-কর্মীরা তার গ্রামের বাড়ি ফটিকছড়ির প‚র্বফরহাদাবাদ গ্রামে শুভেচ্ছা জানাতে আসলে তাদের উদ্দেশ্যে সরওয়ার আলমগীর এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, মুনসুর আলম চৌধুরী, আবু, আজম খান, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, খালেদ বাবুল, আবু আজম তালুকদার, শাহরিয়ার চৌধুরী, মিঞা মোশাররফ আনোয়ার চৌধুরী মশু, জালাল উদ্দীন, হাসানুল কবির, আহমদ রশিদ চৌধুরী, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম এ মাহফুজ প্রমুখ।