অদুদ চৌধুরী ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী

1

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মো. আবুল কাসেম বলেছেন, আব্দুল অদুদ চৌধুরী ছিলেন একজন সাদা মনের মানুষ। তার দানের পরিধি অনেক বড়, বিস্তৃত। নিজের জন্য কিছু না করে পরের জন্য সবসময় বিলিয়ে দিয়েছেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও শিক্ষানুরাগী। তিনি গত শনিবার রাউজানের ফতেনগর নোয়াজিষপুর অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৭ ব্যাচের ২৮ বছর পূর্তিতে রজতজয়ন্তী উৎসব ও দানবীর আব্দুল অদুদ চৌধুরীর অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রজতজয়ন্তী উৎসবের আহব্বায়ক চিত্রশিল্পী কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিএড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল আমিন চৌধুরী। মৃত্তিকা বড়ুয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ নুরুল হুদা, মুহাম্মদ আলী সিকদার, ব্যাংকার কাজী মাঈনুদ্দিন, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, অধ্যাপক মো. নাছির উদ্দিন, অধ্যাপক মো. সালাউদ্দিন চৌধুরী, আশরাফুল আলম, ব্যাংকার মো. শওকত হোসেন, ইঞ্জিনিয়ার আবু জাকারিয়া, মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি